আন্তর্জাতিক

আলাস্কায় বিমান দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সাইটসিয়িং বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন এর।

কোস্টগার্ড ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কেটচিকান শহরে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। পরে স্থানীয় সময় ২টা ৩৭ মিনিটে তারা সেটি চিহ্নিত করে উদ্ধার কাজ চালায়। ওই বিমানে ছয় জন আরোহী ছিলো।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোস্টগার্ডের একটি হেলিকপ্টার থেকে দুই জন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়। পরে তারা জানান, প্লেনে থাকা পাইলটসহ ছয় আরোহীর কেউই বেঁচে নেই।

প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা