আন্তর্জাতিক

তালেবানের গুলিতে আফগান মিডিয়া প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সরকারের মিডিয়া ও তথ্য কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনাপালকে হত্যা করেছে তালেবানরা। শুক্রবার (৬ আগস্ট) বিকালে রাজধানী কাবুলের দারুল আমান সড়কে বন্দুকধারীরা তাকে হত্যা করে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা টোলো নিউজ।

মেনাপাল নিয়মিত আফগান সরকারের অবস্থান নিয়ে টুইট করতেন। টুইটারে তার অনুসারী ছিল ১৪ লাখ ২,০০০ জনেরও বেশি।

কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে তালেবান হামলার রেশ না কাটতেই খুন হলেন মেনাপাল।

গত বুধবার আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলার পরই তলেবান হুঁশিয়ার করে দিয়ে বলেছিল, সরকারি কর্মকর্তাদের ওপর তারা আরও হামলা চালাবে।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইজ স্টানেকজাই বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে হিংস্র সন্ত্রাসীরা আবারও এক কাপুরুষোচিত কাজ করেছে। একজন দেশপ্রেমিক আফগান তাদের হাতে শহীদ হয়েছেন।

বিবিসি জানায়, আফগানিস্তানে সহিংসতায় অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার এক উন্মুক্ত বৈঠক ডেকেছে। আফগান কর্মকর্তারাই এই বৈঠক অনুষ্ঠানের অনুরোধ করেছেন বলে জানিয়েছেন কূটনীতিকরা।

প্রতিবেশী দেশগুলোও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে শুক্রবার আলোচনায় বসার জন্য প্রস্তুত হচ্ছে। কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান বার্ষিক আলোচনার জন্য তুর্কেমেনিস্তানে কূটনীতিক পাঠিয়েছে।

তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্ট গত বুধবারই এক টিভি সম্প্রচারে আফগানিস্তান পরিস্থিতি সবার জন্যেই উদ্বেগজনক বলে মন্তব্য করেছিলেন।

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও নেটো জোট সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে সংঘাত বেড়েছে। আফগান বাহিনীর হাত থেকে একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তালেবান।

তালেবান জঙ্গিরা এরই মধ্যে দেশের অনেক এলাকা দখল করে নিয়েছে। এখন তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে তিনটি গুরুত্বপূর্ণ নগরীতে। দক্ষিণের কান্দাহারসহ অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হেরাত এবং হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গা তে তালেবান হামলা চালাচ্ছে।

হেলমান্দ ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযানের কেন্দ্রস্থল। এই প্রদেশের লড়াইয়ে তালেবান জয়ী হলে তা হবে আফগান সরকারের জন্য এক বড় ধাক্কা। লস্কর গা’য়ের পতন হলে ২০১৬ সালের পর এটিই হবে তালেবানের প্রথম কোনও প্রাদেশিক রাজধানী জয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা