আন্তর্জাতিক

বাংলাদেশিদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকায় বাংলাদেশসহ পাঁচটি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে আবারো দুশ্চিন্তায় পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানোর আগ পর্যন্ত কেউ সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আকামার মেয়াদ শেষ হওয়ার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা দেশটিতে ফিরতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছেন।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা বলেন, বাংলাদেশে আটকে পড়া আমাদের ভাইয়েরা আশা করে বসেছিল তারা বিমান খুললে আবার কুয়েতে ফিরবে। তবে এই ঘোষণা আসায় তারা আবার চরম হতাশার মধ্যে পরে গেছে। দেশেসহ কুয়েতে আমরা সবাই অনেক সমস্যার মধ্যে আছি। আশা করছি দ্রুত চালু হবে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কুয়েতে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্মে দুই ডোজ করোনা টিকা প্রদানের সনদ, প্রবেশের ৭২ ঘণ্টা আগে পিসিআর সনদসহ বিস্তারিত তথ্য প্রদান করে অনুমোদন দিলে তবেই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন যাত্রীরা।

অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে করোনা রোধ সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই কুয়েতে করোনা নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিকসহ প্রবাসীদের টিকাদান কর্মসূচি চলছে পুরোদমে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা