আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে টেক্সাসে। যাত্রীবাহী ভ্যানে প্রায় দুই ডজন অবৈধ অভিবাসীকে নিয়ে যাওয়ার সময় ঐ দুর্ঘটনা ঘটে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সিকিউরিটি (ডিপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরের ফালফুরিয়াসের কাছে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে।

টেক্সাস হাইওয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় গাড়ির চালক এবং ৯ যাত্রী নিহত হয়েছেন। হাইওয়ে দিয়ে খুব দ্রুতগতিতে যাচ্ছিলো যাত্রীবাহী ভ্যানটি।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে ৩০ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে ঐ গাড়িতে থাকা যাত্রীরা অবৈধ অভিবাসী। দুর্ঘটনায় আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা