আন্তর্জাতিক

ভাগ্য ফেরালো টুনা মাছ

সান নিউজ ডেস্ক : সাগর তলের জীববৈচিত্র নিয়ে নতুন করে বলার কিছু নেই। অনেক সময় সমুদ্রে পাওয়া জীবন্ত এসব প্রাণীই কপাল খুলে দেয় অনেকের। তিন বন্ধুর ভাগ্যে ঠিক এমনটাই ঘটেছে। ৩২৮ কেজি ওজনের একটি মাছই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে শৌখিন এই মৎস্য শিকারীদের।

বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের বাসিন্দা কেইল কাভিলা, গ্যারেথ ভালারিনো ও শন দেশুইসা নামে ওই তিন বন্ধু ছুটির দিনে সমুদ্রে মাছ ধরতে যায়। এজন্য তারা ১৫ ফুট দৈর্ঘের একটি নৌকা ভাড়া নেন।

তাদের জালে ধরা পড়ে বিশাল এক ব্লুফিন টুনা মাছ। মাছটা নৌকার তোলার চেষ্টাকালে দুই বন্ধু পানিতে পড়ে যায়। মাছটা তাদের নৌকার দৈর্ঘ্যের চেয়েও বড় ছিল। শেষমেষ অনেক কষ্টে নৌকার সাথে জাল বেঁধে মাছটাকে টেনে তীরে নিয়ে আসেন তারা।

পরে মাছটিতে তিন বন্ধু ভাগ করে নেন। কিছু অংশ তারা বিক্রি করেন। কিছু অংশ নিজেরা খাওয়ার জন্য রাখেন।

এক বন্ধু জানান, নিজেরা খাওয়ার পরও বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকার মাছ বিক্রি করেছেন তিনি। তবে জাপানে তারা ১০ থেকে ১৫ গুণ বেশি দামে মাছটি বিক্রি করতে পারতেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা