আন্তর্জাতিক

সেনার রাইফেল দিয়ে ফিলিস্তিনিদের ওপর গুলি!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মানবাধিকার সংগঠন বেইত সালেমের একটি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি লোকজনের ওপর গুলি ছুঁড়ে এক ইসরায়েলি। সেনাদের কাছ থেকে এম-১৬ রাইফেল নিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে তিনি এ ঘটনা ঘটান। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ই ভিডিও ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, পশ্চিম তীরের আল-তুয়ানি গ্রামের একটি স্থানে সামরিক জিপে করে ওই অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি ছুটে আসেন। এরপর জিপ থেকে নেমেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু করেন।

গত ২৬ জুন এই ঘটনা ঘটে। ওই দিন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ব্যাপক সহিংসতা চালায়। তারা ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ, পাথর ছোঁড়া, ভাঙচুর, গাছপালা ধ্বংস ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ঘটায়।

ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ রোববার (১ আগস্ট) প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিদের বরাত দিয়ে জানিয়েছে, একজন ইসরায়েলি সেনা ওই অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিকে তার রাইফেল দিয়েছিলেন গুলি করার জন্য।

গুলিবর্ষণের সময় সেখানকার একটি বাড়ির ছাদে অবস্থানকারী এক ফিলিস্তিনি জানান, একজন ইসরায়েলি সেনা সদস্য তার এম-১৬ রাইফেল দেন এবং সামরিক জিপের পাঁচ থেকে ১০ মিটার দূরে তিনি দাঁড়িয়েছিলেন। সে সময় আমার সঙ্গে আরও ১০টি শিশু ছিল। আমরা সবাই ভয় পেয়েছিলাম। অবৈধ ওই ইসরায়েলি কেবল শূন্যে গুলি ছোঁড়েননি, তিনি আমাদের দিকে গুলি ছুঁড়েছিলেন।

ওই ছাদে অবস্থানকারী আরেক ব্যক্তি জানান, একজন ইসরায়েলি সেনা অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিকে রাইফেল দিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে ওই অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি একজন সেনার কাছ থেকে রাইফেল নিয়েছিল বটে। তবে তিনি ফাঁকা গুলি ছুঁড়েছেন।

সূত্র: পার্সটুডে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা