আন্তর্জাতিক

১৩১ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়েছে আফগান সেনাবাহিনী। গত ২৪ ঘণ্টার এ অভিযানে বিদেশি জঙ্গিসহ ১৩১ তালেবান সদস্য নিহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আফগানিস্তানের কান্দাহার, হেরাত ও গজনিসহ আটটি প্রদেশে ২৪ ঘণ্টার অভিযানে এসব তালেবান সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২ জন।

সেনাবাহিনীর অভিযানে তালেবানের কয়েকটি মাইন ফিল্ড শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। আফগানিস্তানের বাদাখান প্রদেশে তালেবানের পক্ষে লড়াই করা দুই চেচেন নাগরিককেও হত্যা করা হয়েছে বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা ‘আওয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩১ জুলাই) বাদাকশান প্রদেশের ইয়াওয়ান জেলায় এক বিমান হামলায় অন্তত ২১ তালেবান সদস্যের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে তিনজন কমান্ডার ও দুজন চেচেন নাগরিক।

এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, প্রদেশটির ২০টি গ্রাম থেকে সেনাবাহিনীরা তালেবানদের হটিয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা