আন্তর্জাতিক

তুরস্কের ৯৮ এলাকায় দাবানল

আন্তর্জাতিক ডেস্ক : দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের ৯৮টি এলাকায়। এতে দুই বনকর্মীসহ কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) পর্যন্ত নিয়ন্ত্রণে আনা হয়েছে ৮৮ এলাকার আগুন। দুর্গত অঞ্চলগুলোতে জারি করা হয়েছে জরুরি দুর্যোগ অবস্থা।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কে দাবানল শুরু হয় বুধবার (২৮ জুলাই)। তীব্র বাতাস ও সূর্যের প্রখর তাপে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয় বেশ কয়েকটি গ্রাম ও পর্যটনকেন্দ্র। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় গ্রামের কয়েক’শ বাসিন্দা ও অতিথিকে।

প্রেসিডেন্ট এরদোয়ান হেলিকপ্টারে চড়ে শনিবার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এলাকাগুলোকে ‘দুর্যোগগ্রস্ত’ আখ্যা দেন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাসও দেন তিনি।

এর আগে বেশ কিছু দাবানল তুরস্কে নিষিদ্ধঘোষিত কুর্দি সশস্ত্র গোষ্ঠীর লাগানো আগুন থেকে শুরু হয়েছিল বলে অভিযোগ করেছিলো তুরস্কের সরকার।

আগুন নেভাতে কাজ করছে ১৩টি বিমান। ইউক্রেন, রাশিয়া, আজারবাইজান আর ইরানও এতে সহযোগিতা করছে। এ ছাড়া অর্ধশত হেলিকপ্টার, ড্রোন নিয়েও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন কয়েক হাজার তুর্কি কর্মকর্তা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা