আন্তর্জাতিক

চীনে বাড়ছে ডেল্টা'র প্রকোপ

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে চীনে। শনিবার (৩১ জুলাই) দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ জন। আক্রান্তের অধিকাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত।

বিভিন্ন দেশের মতো চীনেও ছড়িয়ে পড়ছে ডেল্টা। ফলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের মতো কড়াকাড়ি আরোপ করা হচ্ছে।

চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল করোনায় সংক্রমিত হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন স্থানীয়। নতুন শনাক্তদের অধিকাংশই করোনার ডেল্টা ধরনে আক্রান্ত। তবে আক্রান্তদের সবাই ভালো আছে, তাদের সবার চিকিৎসা চলছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং বার্তা সংস্থা এএফপিকে বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে। আশা করছি, পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে আমরা আবারো করোনাকে নিয়ন্ত্রণে আনতে পারবো।

সম্প্রতি চীনে শনাক্ত করোনা রোগীর অধিকাংশই জিয়াংসু প্রদেশের বাসিন্দা। গত মাস থেকেই প্রদেশটিতে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে। ২০ জুলাই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ায় জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

মুন্সীগঞ্জে ২৫ বছর পর দখলমুক্ত হবে 'নয়নের খাল’: মীর শাহে আলম

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর...

সাংবাদিকতাকে রাজনীতির বাইরে রাখতে বিএনপির অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত

যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

ধানমন্ডিতে ৮তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ: দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে ৮তলা একটি ভ...

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা