আন্তর্জাতিক

টিকা নিলেই মিলবে স্কলারশিপ

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিতে নানা দেশে নানা রকম পদক্ষেপ নিচ্ছে। এবার টিকা নিলেই মিলবে স্কলারশিপ। এমন এক অভিনব পন্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্কলারশিপ প্রদানের পরিকল্পনা করেছে।

দ্য ইউনিভার্সিটি অব উইসকনসিন সিস্টেম এর কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহন করবে, তাদের জন্য সবমিলিয়ে ৫ লাখ ডলার বা সমমূল্যের বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে।

এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি টমি থম্পসন বলেন, আমরা আশা করছি ১৫ অক্টোবরের মধ্যেই আমাদের আঞ্চলিক ক্যাম্পাস গুলোতে অধ্যয়নরত ৭০ শতাংশ শিক্ষার্থী টিকা আওতায় চলে আসবে।

আমরা তাদের মধ্য থেকে অন্তত ১৫ জনকে বাছাই করে ৭ হাজার ডলার বা সমমুল্যের বৃত্তি প্রদান করব। বাকিদের থেকে ৭০ জন বাছাই করে বিভিন্ন অংকে বৃত্তি প্রদান করা হবে। আশা করছি, যত বেশি শিক্ষার্থী টিকা গ্রহন করে ক্যাম্পাসে যোগদান করবে, ততই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়বে।

থম্পসন বলেন, আমরা সামনের শীতকালীন সেমিস্টারকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা সাজাচ্ছি। তবে ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনের শিক্ষার্থীরা আমাদের এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না, কেননা তাদের চ্যান্সেলর রেবেকা ব্ল্যাঙ্ক তার শিক্ষার্থীদের জন্য আলাদা ভ্যাকসিন ইনসেন্টিভ প্রোগ্রাম নিয়ে কাজ করছেন।

এই বিষয়ে চ্যান্সেলর রেবেকা ব্ল্যাঙ্কের মুখপাত্র জন লুকাস বলেন, ‘আমরা আমাদের ৮০ শতাংশ শিক্ষার্থীদের ভ্যাকসিন আওতায় আনার পরিকল্পনা নিয়ে সামনে বাড়ছি। যারা ভ্যাকসিন গ্রহন করবেন তাদের আমরা একটি ইনসেনটিভের আওতায় নিয়ে আসবো। আমরা এখনও বিষয়টি কাজ করছি নিয়ে, তবে এই সংক্রান্ত কোন ঘোষণা এখনও আমরা দেইনি।’

শুক্রবার (২৩জুলাই) সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সাক্ষাতকারে টমি থম্পসন আরো বলেন, অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহন করলে আমদের ক্যাম্পাস সুরক্ষিত একটি বছরে পদার্পণ করতে পারবে বলে আশা করছি। এটি আমাদের সামগ্রিক ইম্যুনিটিতে ইতিবাচক হিসেবে বিবেচিত হবে। এইজন্যই আমরা ভ্যাকসিন কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বের সঙ্গে কাজ করছি।

দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসগুলোর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভ্যাকসিনে আগ্রহী করে তুলতে ও ক্যাম্পাসে ফেরাতে টিউশন ফি মওকুফ, ইনসেনটিভ প্রোগ্রাম চালু, বৃত্তি প্রোগ্রামসহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। এমনকি লটারির মাধ্যমে শিক্ষার্থীদের পুরো বছরের টিউশন ফি মওকুফ করার মতোও ঘটনা ঘটেছে। নিউজার্সির রোয়ান ইউনিভার্সিটি গত মে মাসে শিক্ষার্থীদের টিউশন ফি ও আবাসিক খরচে ছাড় দিয়েছিলো।

তথ্যসূত্র: এমপিআর নিউজ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা