আন্তর্জাতিক

কলকাতায় মৃত্যু নেমেছে শূন্যতে

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে ভারতে। বেড়েছে সংক্রমিত রোগীর সংখ্যা। তবে সুখবর হলো, সাড়ে ৩ মাস পর কলকাতায় করোনায় মৃত্যু নেমেছে শূন্যতে। যদিও করোনার প্রথম ঢেউ থেকেই কলকাতার করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক ছিল।

রোববার (১৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৫১ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জন। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লাখ ৩৬ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৬৬৩ জনের। অন্যদিকে এক দিনে দেশটিতে ৫১ লাখ ১ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪০ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৭১৫ জন টিকা পেয়েছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা