আন্তর্জাতিক

আফগান রাষ্ট্রদূতের মেয়ে অপহরণ

আন্তর্জাতিকম ডেস্ক : পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়েকে অপহরণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

বিবিসি জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়ের নাম সিলসিলা আলিখিল। শুক্রবার (১৭ জুলাই) বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করা হয়। অপহরণের পর কয়েক ঘণ্টা আটকে নির্যাতন করা হয় বলেও জানানো হয়েছে।

পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, শুক্রবার ইসলামাবাদে ভ্রমণের সময় সিলসিলা আলিখিলের গাড়িতে জোরপূর্বক উঠে পড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় সিলসিলাকে গাড়ির মধ্যেই পেটানো হয়। পরে অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এদিকে মেয়ের ওপর এই হামলাকে ‘অমানবিক’ বলে নিন্দা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিল। তিনি জানিয়েছেন, তার মেয়ে এখন ভালো বোধ করছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা