আন্তর্জাতিক

বন্যায় জার্মানি-বেলজিয়ামে শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: অতি বৃষ্টির বন্যায় জার্মানি ও বেলজিয়ামে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় দেড় হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পুলিশের সাথে কাজ করছে আড়াই হাজার স্বেচ্ছাসেবক। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। জার্মানির পশ্চিমাঞ্চলে গত কয়েক দশকে এমন বন্যা দেখা যায়নি বলে বিশেষজ্ঞদের অভিমত।

শুক্রবার (১৬ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মৃতদের বেশিরভাগই জার্মানির নাগরিক। বেলজিয়ামেও অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

ডয়চে ভেলে জানিয়েছে, বন্যা দুর্গত আরভেইলার অঞ্চলে অনেকে নিখোঁজ। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলিকপ্টার দিয়ে দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

বন্যায় জার্মানির রাইনল্যান্ড-পালাটিনাটে এবং নর্থ রাইন-ভেস্টফালিয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নেদারল্যান্ডসের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক।
ইউরোপের ওই অঞ্চলে শুক্রবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় নর্থ রাইন-ভেস্টফালিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আরমিন ল্যাশেট এই চরমভাবাপন্ন আবহাওয়ার জন্য বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করেছেন।

স্থানীয় প্রশাসনের বরাতে ডয়েচে ভেলের প্রতিবেদনে জানানো হয়, জার্মানির বাড নয়নার-আরভেইলার জেলায় প্রায় ১ হাজার ৩০০ জনের খোঁজ মিলছে না।
সেখানে মোবাইল ফোন নেটওয়ার্ক অকেজো হয়ে পড়েছে। প্রশাসন ধারণা করছে, যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের কারণে এসব বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। প্রায় সাড়ে তিন হাজার নাগরিকের জন্য জরুরি আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সেখানে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, জার্মানিতে কয়েকশ সেনা সদস্য এবং আড়াই হাজার ত্রাণকর্মী উদ্ধার কার্যক্রমে পুলিশকে সাহায্য করছে।
বৃষ্টি-বন্যায় সৃষ্ট ভূমিধসে এবং গাছ উপড়ে বন্ধ রাস্তা সচল করতে ট্যাংক নিয়োজিত করা হয়েছে। বন্যায় যারা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন তাদের উদ্ধার করতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

বন্যায় জার্মানিতে কমপক্ষে দুই লাখ বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাইন নদীতে বন্যায় শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় কলন ও হাগেনসহ নদী তীরবর্তী বিভিন্ন শহর প্লাবিত হয়েছে। লেফারকুসেন শহরের একটি হাসপাতাল থেকে ৪০০ রোগীকে স্থানান্তর করা হয়েছে। ভুপেরটাল শহরে স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বাড়িঘরের সেলার তলিয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন তারা।

জার্মানিতে এই বন্যায় প্রাণহানির সংখ্যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০০২ সালের বন্যায় ২১ জনের মৃত্যু হয়। বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।

যুক্তরাষ্ট্র সফররত মেরকেল বলেন, আমি বিস্মিত যে এই দুর্যোগ কবলিত এলাকায় এত বেশি সংখ্যক নাগরিককে দুর্দশা মোকাবেলা করতে হচ্ছে। মৃত ও নিখোঁজদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণাও তিনি দিয়েছেন।

আগামী সেপ্টেম্বরে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আগে ওয়াশিংটনে এক বিদায়ী সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন মেরকেল।
ফেসড্রে নদী উপচে বন্যায় বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় শহর পেপিনস্টারে ১০টি ঘর ধসে পড়েছে। শহরের এক হাজার বাড়িঘর থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারি বর্ষণে বেলজিয়ামে গণপরিবহন ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, জার্মানি অভিমুখী উচ্চ-গতির থালিস ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে। প্লাবনের আশঙ্কায় ময়সে নদীতে, সেদেশের গুরুত্বপূর্ণ নৌপথ, নৌ-চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। নেদারল্যান্ডসের বিভিন্ন নদীতে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করায় দক্ষিণের লিমবার্গ প্রদেশে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বেশকিছু বয়স্ক সেবাকেন্দ্র খালি করে ফেলা হয়েছে। মাসট্রিখট শহরের ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন ওই অঞ্চলে গত ২৪ ঘণ্টায় অপ্রত্যাশিত পরিমাণে ভারি বর্ষণ হয়েছে। নিম্নচাপজনিত আবহাওয়া ফ্রান্সের পশ্চিমে, বেলজিয়ামে ও নেদারল্যান্ডে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের প্রভাবকের কাজ করছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা