আন্তর্জাতিক

কিডনি বিক্রির টাকা নিয়ে পালিয়েছে প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকার কিডনি বিক্রির ৮ লাখ টাকা নিয়ে পালিয়েছে প্রেমিক। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোচিতে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ভুক্তভোগী সোফিয়াকে কিডনি বিক্রি করতে বাধ্য করেছিল তার প্রেমিক রনিশ। তার কথায় ৮ লাখ টাকায় নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন তিনি।

গত ২০১৯ সালের ৪ এপ্রিল তার কিডনি বিক্রি করেছিলেন সোফিয়া। তিনি জানিয়েছেন, কিডনি গ্রহীতার পরিবারের সঙ্গে রনিশের কথা হয়েছিল। সেই টাকা রনিশের একাউন্টেই ট্রান্সফার করেছিলেন গ্রহীতার পরিবার। এই ঘটনার পর সোফিয়া পুলিশের দ্বারস্থ হয়েছেন। সোফিয়ার অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশের কাছে সোফিয়ার দাবি, রনিশ আমাকে বলেছিল যে একটি কিডনি বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আমাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ও আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল। এতদিন পর গত ৬ জুলাই সেই টাকা নিয়ে পালিয়ে গিয়েছে রনিশ। এখনো তার কোনো খোঁজ পাননি তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা