আন্তর্জাতিক

নেপোলিয়নের টুপির দাম ৬ কোটি টাকা!

আর্ন্তজাতিক ডেস্ক: একটি টুপির মূল্য ৬ কোটি টাকা। জ্বি! ঠিক পড়েছেন। একটি টুপির মূল্য ৬ কোটি টাকা। নিলামে উঠতে চলেছে নেপোলিয়ন বোনাপোর্টের আরেক বাইকর্ন (দ্বিকোণ বিশিষ্ট) টুপি।

ধারণা করা হয়, ১৮০৭ সালে ফ্রিডল্যান্ডের লড়াইয়ে (ব্যাটল অব ফ্রিডল্যান্ড) রুশ সেনাবাহিনীকে পরাজিত করার সময় এ টুপি পরে ছিলেন তিনি। আয়োজকরা জানিয়েছেন, নিলামে টুপিটি ৪ লাখ থেকে ৬ লাখ ইউরোতে (৬.০৩ কোটি টাকা) বিক্রি হতে পারে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এক ঘোষণায় জানায় যায়, নেপোলিয়নের ২০০ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ১৫-২২শে সেপ্টেম্বর তার ব্যবহৃত বিভিন্ন জিনিসের একটি নিলাম আয়োজন করবে নিলামকারী প্রতিষ্ঠান সথবি’স-এর প্যারিস শাখা ।

নেপোলিয়ন বুদ্ধিমান সামরিক কৌশলবিদ ছিলেন, নাকি কোনো যুদ্ধংদেহী নির্মম একনায়ক ছিলেন - তা নিয়ে এখনো দেশে দেশে বিতর্ক রয়ে গেছে। তবে সথবি’স বলছে, তিনি ছিলেন একজন সম্রাট, যার কাহিনী তার মৃত্যুর ২০০ বছর পরও বিশ্ববাসীকে আকর্ষণ করে।

এই নিলামের মূল আকর্ষণ হচ্ছে, নেপোলিয়নের একটি বাইকর্ন টুপি। ধারণা করা হয়, ব্যাটল অব ফ্রিডল্যান্ডে জয়ের পর তিলসিত সন্ধি স্বাক্ষরের সময় এ টুপি পরে ছিলেন তিনি।

১৮১৪ সালে তার কাছ থেকে টুপিটি কিনে নিয়েছিলেন তৎকালীন ধনশালী রাজনীতিক স্যার মাইক্যাল স’-স্টুয়ার্ট। নেপোলিয়নকে নিয়ে কিছুটা সম্মোহিত ছিলেন বলে তার পরিচিতি রয়েছে। টুপিটি নিজের জন্মস্থান স্কটল্যান্ডে নিয়ে যান স্টুয়ার্ট। এরপর থেকে বহু প্রজন্ম ধরে টুপিটি তার পরিবারের তত্ত্বাবধায়নেই আছে। এখন অবদি নেপোলিয়নের পরিহিত ১৯টি বাইকর্ন টুপি শনাক্ত হয়েছে।

টুপিটি ছাড়া নিলামে আরও থাকবে নেপোলিয়নের লাশের মুখের ছাপ দিয়ে তৈরি মুখোশ (ডেথ মাস্ক)। সেটিও ৪-৬ লাখ ইউরোতে বিক্রির প্রত্যাশা করা হচ্ছে। সব মিলিয়ে নিলামটিতে থাকবে ভাস্কর্য, রুপার তৈরি জিনিসপত্র, ফার্নিচার, চীনা মাটির তৈরি জিনিসপত্র, গহনা, ছবি ইত্যাদি।

সথবি’স জানায়, সামরিক কলাকৌশলের পাশাপাশি শিল্পকর্মের রাজনৈতিক প্রভাবও ভালো বুঝতেন নেপোলিয়ন। হয়তো তার সেদিকটা ফুটিয়ে তুলতেই নিলামে উঠছে বেলজিয়ান চিত্রশিল্পী জেমস এনসরের আকা একটি বিদ্রুপাত্মক কাজ। ছবিটি তিনি এঁকেছিলেন ১৮৯০-৯১ সালের মধ্যে। ‘লে রেমর্দস দে এল’এগর দে কর্সে’ (দ্য রিমর্স অব দ্য করসিকান ওগর) শীর্ষক ছবিটিসহ বেশকিছু ছবিতে ওয়াটারলু যুদ্ধের ঘটনা তুলে ধরেন এনসর।

উল্লেখ্য, ১৮১৫ সালে বেলজিয়ামের ওয়াটারলু শহরে বৃটেনের প্রথম ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেজলি’র হাতে পরাজিত হন নেপোলিয়ন। নিলামে উঠতে চলা চিত্রকর্মটিতে দেখা যায়, নিজের সেনাদের কাছে বিদায় নিচ্ছেন নেপোলিয়ন।

সেনারা চোখ দূরে তাকিয়ে আছে। আর ব্যাকগ্রাউন্ডে নেপোলিয়নের ব্যর্থতার বর্ণনা দেওয়া আছে একটি পতাকায়। এই চিত্রকর্মটিও ৪ থেকে ৬ লাখ ইউরোতে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।

নেপোলিয়ন মারা যান ৫১ বছর বয়সে, বৃটিশ দ্বীপ সেইন্ট হেলেনায়, নির্বাসনে থাকাকালে। মরার আগে তার বলা শেষ শব্দগুলো ছিল: ফ্রান্স, এল’আর্মি, তেত দি’আর্মে, জোসেফিন (ফ্রান্স, সেনাবাহিনী, সেনাবাহিনীর প্রধান, জোসেফিন)।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা