আন্তর্জাতিক

খোলা হয়েছে আইফেল টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির কারণে নয় মাস বন্ধ ছিলো ইউরোপের দর্শনীয় স্থাপনা আইফেল টাওয়ার। অবশেষে শুক্রবার (১৬ জুলাই) থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়ে বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আইফেল টাওয়ার কখনো এতদিন বন্ধ থাকেনি।

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লোহার তৈরি আইফেল টাওয়ার সাধারণের জন্য খুলে দেয়ায় শুক্রবার থেকে বিশ্বের অন্যতম এই পর্যটন আকর্ষণের এক হাজার ফুট উচ্চতায় (৩০০ মিটার) এর চূড়ায় যেতে পারবেন দর্শনার্থীরা।

তবে করোনা মহামারির প্রকোপের কারণে এর চূড়ায় উঠার সংখ্যা সীমাবদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, দিনে আইফেলের চূড়ায় স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক অর্থাৎ ১৩ হাজার মানুষ উঠতে পারবেন। শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি পালনে এই ব্যবস্থা।

এছাড়া আগামী বুধবার থেকে আইফেল টাওয়ারে গেলে দর্শনার্থীদেরকে টিকা নিয়েছেন সেই প্রমাণপত্র অথবা করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার প্রমাণ দিতে হবে। ফ্রান্স সরকার সম্প্রতি যেসব নির্দেশনা জারি করেছে তার অংশ হিসেবেই এসবের প্রয়োজন পড়বে।

আইফেল টাওয়ার পরিচালনাকারী কোম্পানির প্রধান জ্যাঁ ফ্রান্সিস মার্টিনস ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘অবশ্যই এতে করে দর্শনার্থীদের জন্য আইফেল টাওয়ারের কার্য পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তবে এটা অবশ্য মানিয়ে নেওয়া সম্ভব।’

কর্তৃপক্ষের ধারণা, করোনায় অর্ধেক দর্শনার্থী হবে ফরাসি। বাইরের দেশের মধ্যে স্পেনের দর্শনার্থী হবে বেশি। ব্রিটিশ পর্যটকেরও তেমন দেখা না গেলেও মার্কিন পর্যটক ১৫ শতাংশ এবং অল্প কিছু সংখ্যক দর্শনার্থী এশিয়ার দেশগুলোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৮৮৯ সালের ৩১ মার্চ আইফেল টাওয়ার সাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী পিঁয়েরে তিরার্দ ও টাওয়ার তৈরির কাজ করা ২০০ নির্মাণ শ্রমিকের উপস্থিতিতে উদ্বোধন করা হয় প্রকৌশলবিদ্যার এই বিস্ময়। টাওয়ারটির নামকরণ করা হয় এটির রূপকার, প্রকৌশলী গুস্তাভ আইফেলের নামে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা