আন্তর্জাতিক

করোনা-এইচআইভি নিয়ে ডব্লিউএইচও'র নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস ও এইচআইভি নিয়ে নতুন তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, কোভিড-১৯ রোগীদের জন্য এইচআইভি একটি ‌গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ।

এইডসের ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন, করোনায় তাদের মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার বেশি। বৃহস্পতিবার (১৫ জুলাই) এই সংস্থার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্বজুড়ে বর্তমানে ৩ কোটি ৭০ লাখের বেশি মানুষ প্রাণঘাতী এইডসে আক্রান্ত। এইডস মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪ কোটির বেশি মানুষ।

নতুন এই গবেষণায় এইচআইভিকে সঙ্গী করে বেঁচে থাকা ১৫ হাজারের বেশি রোগী যারা করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন গবেষকরা।

গবেষণায় বলা হয়েছে, এই রোগীদের ৯২ শতাংশই হাসপাতালে ভর্তি হওয়ার আগে অ্যান্টি-রিট্রোভাইরাল থেরাপি নিয়েছিলেন। রোগীদের মধ্যে যাদের ফলাফল নথিভুক্ত করা হয়েছিল, তাদের ২৩ শতাংশই হাসপাতালে মারা গেছেন।

ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির (আইএএস) ১১তম বার্ষিক সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনায় গুরুতর অথবা আশঙ্কাজনক রোগীদের হাসপাতালে ভর্তি এবং হাসপাতালে মৃত্যুহারে এইচআইভিকে একটি গুরুত্বপূর্ণ স্বতন্ত্র ঝুঁকির কারণ হিসাবে পাওয়া গেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা