আন্তর্জাতিক

হাত ফসকে ১০ তলা থেকে নিচে স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: সাংসারিক জীবনের স্বামী-স্ত্রী ঝগড়া স্বাভাবিক বিষয়। স্বামী-স্ত্রী ঝগড়া নিয়ে নানা দেশে নানা ঘটনা রয়েছে। এবার ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গত মঙ্গলবার ঘটে গেল এমন একটি ঘটনা। স্বামীর সঙ্গে ঝগড়া। তারপর ১০ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিতে উদ্যত হন স্ত্রী।

কিন্তু তখন স্বামী তার হাত ধরে ফেলেন। এভাবে কিছুক্ষণ রেলিং থেকে ঝুলছিলেন ওই নারী। কিন্তু আচমকা স্বামীর হাত ফসকে যায়। দশ তলা থেকে নিচে পড়েন।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এক আবাসিক সোসাইটির বহুতল ভবনের ১০ তলায় ৯০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন ফারাজ হাসান ও তার স্ত্রী সাদিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। সে সময়ই দরজা খুলে রেলিংয়ের দিকে ছুটে আসেন সাদিয়া। কিন্তু ঝাঁপ দেওয়ার আগেই হাসান তার হাত ধরে ফেলেন।

এভাবেই বেশ কিছুক্ষণ ছিলেন তারা। যা দেখে স্থানীয়রা মাটিতে একটি গদি বিছিয়ে দেন। স্ত্রীকে টেনে তুলতে গিয়ে হাত ফসকে যায় হাসানের। দশ তলা থেকে সরাসরি মাটিতে পড়েন সাদিয়া। গদি থাকায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন নয়দার এক বেসরকারি হাসপাতালে।

আবাসিক এলাকার বাসিন্দা ঘটনার ভিডিও ধারণ করেছিলেন। দশ তলা থেকে নারীর পড়ে যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা