আন্তর্জাতিক

মাস্কে নাক ও মুখে ফুটো করে পরেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক:

মাস্ক ব্যবহার করলে আগের মতো স্বাভাবিক নিশ্বাস নিতে না পারায় মাস্কে নাক ও মুখের কাছে কেটে ফুটো করে নিয়েছেন এক নারী। এতে তিনি আগের মতোই স্বাভাবিক ভাবে শ্বাস নিতে পারেন। এই ফুটো মাস্ক নিয়েই নানা জায়গায় ঘুরছেন ওই নারী।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে আমেরিকার কেনটাকি অঙ্গরাজ্যে। ওই নারী নাক ও মুখের কাছে কেটে ফুটো করা মাস্ক পরে বাজার করতে গিয়েছিলেন। সেখানেই বিষয়টা নজরে আসে সবার। পরে কেউ একজন এই ঘটনার ভিডিও ধারণ করে আপলোড করে দেয়। ওই ভিডিওতে ইতিমধ্যে ৮ লাখ লাইক ও নয় হাজার কমেন্টস এসেছে।

ভিডিও চিত্রে দেখা গেছে, লেক্সিংটন শহরে একটি গ্যাস স্টেশনে জো সামান নামের কর্মচারী দেখেন যে, ছেঁড়া মাস্ক পরিহিত একজন নারী দোকানে ঢুকছেন। ওই নারী বাজার শেষে বিল পরিশোধ করার সময় জো তাকে জিজ্ঞেস করেন, 'এই মাস্ক আপনি কোথায় পেয়েছেন?' ওই নারী জবাবে বলেন, 'এটা (মাস্ক) যেহেতু আমাদের ব্যবহার করতেই হবে, তাই নিশ্বাস নেওয়ার সুবিধার জন্য এই ব্যবস্থা করেছি।'

জো ওই নারীকে আবার জিজ্ঞেস করেন, ‌'তার মানে মাস্কটি আপনি এভাবে নিজে কেটেই ব্যবহার করছেন?' হ্যাঁ, মাস্কটি এভাবে আমি নিজেই কেটে ফুটো করেছি-এ কথা বলেই বিল পরিশোধ করে দোকান থেকে বেরিয়ে যান ওই নারী।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, করোনাভাইরাস রোধে অবশ্যই মাস্ক দিয়ে পুরো মুখ ও নাক ঢাকা থাকতে হবে। অথচ কেনটাকির ওই নারী নাক ও মুখের অংশটুকু কেটে ফুটো করে সেই মাস্ক ব্যবহার করে বাজারে ঘুরছেন।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, রাজ্যে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা এখন পর্যন্ত ৫ হাজার ১৩০ জন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা