আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে টানা দুই দিনেও নেই করোনা রোগী

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস দমনে দেশে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দারুণ সুফল পেয়েছে নিউজিল্যান্ড। টানা দুই দিনে দেশটিতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

অথচ এক সপ্তাহ আগেই দেশটি জানায়, করোনাভাইরাসের সংক্রমণের তৃতীয় ধাপে অবস্থান করছে নিউজিল্যান্ড। কিন্তু কঠোর পদক্ষেপের কারণে এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এক হাজার চারশ ৮৭ জন এবং প্রাণহানি ঘটেছে ২০ জনের।

এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার তিনশ দুই জন। ১৬৪ জন এখনো চিকিৎসাধীন থাকলেও তাদের কেউ গুরুতর অবস্থায় নেই।

সাংবাদিকদের সামনে করোনাভাইরাসের আপডেট দিতে গিয়ে নিউজিল্যান্ডের ডা. ব্লুমফিল্ড বলেন, হিসেবটা সত্যিই আশা দেখাচ্ছে। আসল পরিস্থিতি বোঝা যাবে এই সপ্তাহের শেষের দিকে। ভাইরাস থেকে নিরাময়ের পর আমরা আবারো পরীক্ষা করে দেখবো যে, তাদের পরিস্থিতি ঠিক কেমন থাকছে। সচরাচর একবার করোনা পজিটিভ হওয়ার পর দু'টি পরীক্ষায় নেগেটিভ আসলে আমরা রোগীকে ছাড়পত্র দিচ্ছি। এর পাঁচ-ছয়দিন পর আমরা আবারো টেস্ট করবো।

সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি- সপ্তাহের শেষের দিকে গিয়ে পরিস্থিতি হয়তো আরো স্বাভাবিক হতে শুরু করবে। তবে আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যে সুবিধার জন্য আমরা এতটা কঠোর লড়াই করছি তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমাদের আরো কিছুদিন কষ্ট করতে হবে।

তিনি আরো বলেন, অনেক চেষ্টার ফলে এই অর্জন এসেছে। আমরা সকলেই গর্ব করতে পারি এই ফল নিয়ে। তবে নিউজিল্যান্ডের নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জেসিন্ডা আরো বলেন, এই মুহুর্তে আমাদের সম্ভাব্য জয় ছিনিয়ে নেওয়ার মতো কিছু করবেন না।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা