আন্তর্জাতিক

মহাকাশে ২০ রকেট পাঠাবে চীন

আন্তর্জাতিক : উপগ্রহের গতিপথ পরিবর্তন করতে মহাকাশে ২০টির বেশি রকেট পাঠাতে চায় চীন। লক্ষ্য বেন্নু নামের উপগ্রহের গতিপথ পাল্টে দেওয়া।

বেন্নু ৮৫.৫ মিলিয়ন টন ওজনের একটি পাথর। যা পৃথিবীর কক্ষপথের ২১৭৫ থেকে ২১৯৯ এর মধ্যে ৪.৬ মিলিয়ন মাইলের পথ আবর্তন করে। উপগ্রহটি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো লম্বা। যদি কখনো পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগে তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। খবর লাইভ সাইন্সের।

ধারণা করা হয় পৃথিবীতে আঘাত হানার সময় বেন্নু ১২ হাজার মেগাটন গতিতে আঘাত করবে। যা হিরোশিমায় আঘাত হানা বোমার থেকে ৮০ হাজার গুণ বেশি শক্তিশালী।

চীনের জাতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞরা ২৩ মার্চ থেকে গণনা করছেন, ৯৯২ টন ওজনের ৫টি রকেট প্রতিনিয়ত পাথরটিকে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রায় ৬ হাজার মাইল দূরে সরিয়ে নেয়া সম্ভব হবে। এই গণনার বিস্তারিত আইকারাস জার্নালে প্রকাশিত হয়।

পৃথিবীকে রক্ষা করতে ব্রুস উইলিসের নির্মিত সিনেমা ‘আর্মেজেডন’ এর মতো পরিকল্পনা গ্রহণ করতে চায় চীনের বিজ্ঞানীরা। পারমাণবিক বোমা ব্যবহার করে পাথরটিকে ধ্বংস করতে চায় তারা। পারমাণবিক বোমা পাথরটিকে আঘাত করে ছোট ছোট আকারে ভেঙে ফেলবে। এতে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ এড়ানো যেতে পারে বা পৃথিবীতে আঘাত হানলেও ভয়াবহ পরিস্থিতি রোধ করা যেতে পারে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা