আন্তর্জাতিক

বুস্টার ডোজ দিবে ইসরাইল

আন্তর্জাতিক : আগামী মাস থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু করবে ইসরাইল। এ জন্য ফাইজারকে করোনা টিকার তৃতীয় ডোজের জন্য অনুমোদন দিয়েছে দেশটি।

টিকা নেওয়ার ছয় মাস পর অনেকে নতুন করে সংক্রমিত হচ্ছেন। ডেল্টা স্ট্রেন আটকাতে পারছে না টিকা। ফলে নতুন করে টিকার প্রয়োজন বলে মনে করছে দেশটি।

সম্প্রতি দেশটিতে প্রবলভাবে ডেল্টা সংক্রমণ শুরু হয়েছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি হাসপাতালে ৪৬ জন করোনা রোগীর অবস্থা গুরুতর। তাদের মধ্যে অর্ধেকেরই টিকা দেয়া ছিল।

তৃতীয় ডোজের পাশাপাশি কিশোর-কিশোরীদের টিকাকরণও দ্রুত গতিতে সারতে চাইছে ইসরাইল। সেই সঙ্গে ফাইজারের থেকে আরো টিকা কেনার চুক্তিও করেছে তারা।

প্রবীণ ও শারীরিক অসুস্থতায় দুর্বল ব্যক্তিদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগস্ট মাস থেকেই তা শুরু হবে। কিন্তু সবাইকে তৃতীয় ডোজ দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা