আন্তর্জাতিক

প্রেসিডেন্ট ময়িজ-এর খুনি গ্রেফতার

আন্তর্জাতিক : প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ-এর সন্দেহভাজন খুনিকে গ্রেফতার করেছে হাইতির পুলিশ। হত্যাকাণ্ডের মূলহোতা একজন হাইতিয়ান চিকিৎসক। রোববার (১১ জুলাই) রাতে হাইতির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৭ জুলাই নিজবাড়িতে হত্যার শিকার হন প্রেসিডেন্ট ময়িজ। দুর্বৃত্তদের গুলিতে আহত হন তার স্ত্রী মার্টিন ময়িজও। আর এ হত্যা মিশনে অংশ নেয় ২৮ জন বিদেশি ঘাতক।

আহত ফার্স্টলেডিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তার ভাষ্যমতে, হামলাকারীরা ঘরে ঢুকেই ময়িজকে গুলি করে ঝাঁঝরা করে দেয়, এসময় তাকে একটি কথা বলারও সুযোগ দেয়া হয়নি।

হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস বলেছেন, এই ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রাইভেট প্লেনে করে হাইতি ঢুকেছিল। তার প্রাথমিক পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট ময়িজকে গ্রেফতার করা। কিন্তু মিশন পরে বদলে দেয়া হয়। যার ফলাফল এই হত্যাকাণ্ড।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা