ওয়াখান করিডোর- ফাইল ছবি
আন্তর্জাতিক

চীন সীমান্তের নিয়ন্ত্রণ নিলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান আফগানিস্তানের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ নিয়েছে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি এ খবর জানিয়েছেন।

তিনি রোববার (১১ জুলাই) স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, বাদাখশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিন কিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে।

তিনি আরো বলেন, ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে তালেবান।

হিন্দুকুশ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯২৩ মিটার উঁচুতে অবস্থিত দুর্গম পাহাড়ি পথ ওয়াখজির পাস হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ।আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ওয়াখানের পর পাকিস্তান ও তাজিকিস্তানের মধ্যবর্তী এই গিরিপথটি অবস্থিত যেটিকে ওয়াখান করিডোরও বলা হয়।চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্তসীমায় এটির অবস্থান বলে এটির নিরাপত্তা বেইজিং-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালেবান এর আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের পাশাপাশি ইরানের সঙ্গে দু’টি স্থলবন্দর এবং পাকিস্তানের সঙ্গে একটি স্থলবন্দর দখল করে নিয়েছে। হেরাতের সঙ্গে তুর্কমেনিস্তান সীমান্তের নিয়ন্ত্রণও গ্রহণ করেছে তালেবান। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শতকরা ৮৫ ভাগ এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান যদি কাবুল সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা