আন্তর্জাতিক

রাজস্থানে বজ্রপাতে নিহত ২০

আন্তর্জাতিক : রাজস্থানে বজ্রপাতের ঘটনায় নিহত হয়েছেন ২০ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জয়পুরের আমির প্রাসাদের কাছে বজ্রপাতের ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ওই প্রাসাদের কাছে বৃষ্টির সময় ওয়াচ টাওয়ারে উঠে বেশ কয়েকজন সেলফি তুলছিলেন। সে সময় হঠাৎ বজ্রপাত আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এদিকে আমির প্রাসাদ ছাড়াও রোববার (১১ জুলাই) রাজস্থানের আরও কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, রাজস্থানের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা