আন্তর্জাতিক

মেক্সিকো উপসাগরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: মাঝসাগরে দাউ দাউ করে জ্বলছিল আগুন। চারপাশ ঘিরে পানি ছিটিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছে কয়েকটি জাহাজ। নীল পানির মধ্যে কমলা রঙের গোলাকার এ আগুনের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) ভোর সোয়া পাঁচটার দিকে মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেক্সিকোর রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল উত্তোলন কোম্পানি পেমেক্স জানিয়েছে, সাগরের নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রয়টার্স জানায়, সাগরের নিচের ওই পাইপলাইন পেমেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ‘কু মালুব জ্যাপ’-এর সঙ্গে সংযুক্ত। মেক্সিকো উপসাগরের কাছেই ক্ষেত্রটি অবস্থিত। সেটি থেকে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়, যা খনিটির মোট উত্তোলনের ৪০ শতাংশ।

পেমেক্স জানিয়েছে, আগুন লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া উত্তোলনকাজও ব্যাহত হয়নি। আগুন লাগার বিষয়টি তারা তদন্ত করে দেখবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা