আন্তর্জাতিক

‘এটা যৌনতা, সমতা নয়’ 

আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাসে সেনাবাহিনীর বুটের পরিবর্তে হাই হিল পরে এক কুচকাওয়াজে অংশ নেবেন পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সামরিক বাহিনীর নারী সদস্যরা। দেশটির পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্য ইরিনা জেরাশচেনকো বলেছেন, ‌‘এটা যৌনতা। সমতা নয়।’

কুচকাওয়াজে নারী সৈন্যদের বিষয়ে এই পরিকল্পনার কথা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানানোর পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির নাগরিকরা।

সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন আগামী ২৪ আগস্ট স্বাধীনতার ৩০ বছর উদযাপন করবে। স্বাধীনতার বার্ষিকীর এই দিনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে। মন্ত্রণালয় বলছে, জুতা সামরিক বাহিনীর নির্ধারিত ইউনিফর্মের অংশ।

সরকারের এই পরিকল্পনায় ইউক্রেনের অনেক নাগরিক ও আইনপ্রণেতা ক্ষোভ প্রকাশ করেছেন। দেশটির সংসদের আইনপ্রণেতাদের একটি গ্রুপ কুচকাওয়াজের পদযাত্রায় নারীদের হাই হিল পরার নির্দেশ দেওয়ায় প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্দ্রি তারানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

কিছু কর্মকর্তার ‌‘মধ্যযুগীয় মানসিকতা’ এখনও রয়ে গেছে উল্লেখ করে দেশটির রাজনৈতিক বিশ্লেষক ভিটালি পোর্টনিকোভ ফেসবুকে লিখেছেন, ‘হিলের মধ্যে কুচকাওয়াজের গল্পটি আসলেই অপমানজনক।’

দেশটির সেনাবাহিনীর প্রবীণ সদস্য মারিয়া বার্লিনস্কায়া বলেছেন, কুচকাওয়াজে সামরিক ক্ষমতা প্রদর্শন করা উচিত। কিন্তু এটা গ্যালারিতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সুরসরি দেওয়ার জন্য করা হয়েছে।

ইরিনা জেরাশচেনকো বলেছেন, প্রাথমিকভাবে সামরিক ট্রাউজার, কালো বেল্ট এবং হাই হিল পরে নারী সৈন্যদের মহড়ার ছবিগুলোকে কেউ কৌতুকপূর্ণ করে প্রকাশ করেছেন বলে মনে করেছিলেন তিনি। বলেছেন, এটা একেবারে যৌনতা। কোনও ধরনের সমতা নয়। মন্ত্রীরা কেন নারীদের সামরিক পোশাকের নকশার চেয়ে হাই হিলকে গুরুত্বপূর্ণ বলে ভাবছেন সেটি নিয়ে হতবাক।

বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে ৩ হাজারের বেশি নারী সদস্য কর্মরত আছেন; যাদের মধ্যে ৪ হাজারের বেশি কর্মকর্তা পদে রয়েছেন।

সূত্র: বিবিসি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা