আন্তর্জাতিক

সেলফি তুলতে গিয়ে ২ যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নদীতে নেমে সেলফি তুলতে গিয়ে তিন যুবক স্রোতে ভেসে যায়। পরে তিনজনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন অপর জনকে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে ভারতের মালদার পুখুরিয়া থানার মাগুরায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- কুতুবগঞ্জের বাসিন্দা বিবেক রোশন (২২) ও আসিফ হোসেন (২২)।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, কয়েকদিনের বৃষ্টিপাত ও মৌসুমী বায়ুর কারণে মহানন্দা নদীতে পানি বেড়েছে। খুলে দেয়া হয়েছে স্লুইস গেট। জমা পানিতে গত কয়েক দিন ধরে হইহুল্লোড়ে মেতেছেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে সেখানে গিয়ে তিন বন্ধু উল্লাসের পাশাপাশি সেলফি তুলতে শুরু করেন। আকস্মিক পানির তোড়ে তিনজনই ভেসে যায়।

ভেসে যাওয়া তিনজনের মধ্যে একজনকে উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা। আর বাকি দুজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে ভেসে যাওয়ার ঘণ্টা দুয়েক পর নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়।

এ দিকে এ ঘটনার জন্য প্রশাসনকে দুষছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্লুইস গেট খোলার পর থেকেই যুবকরা সেখানে নানা রকম বিপজ্জনক কাজকর্ম করছেন। অথচ পুলিশ বাধা দিচ্ছে না।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা