আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অন্তত ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যভিত্তিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান কাসেয়াকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা হানট্রেস ল্যাবস।

হানট্রেস ল্যাবস জানিয়েছে, সাইবার হামলার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হবে। রেভিল নামে রাশিয়ার একটি সংস্থা এই হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।

এই ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো বিষয়ক সংস্থা এক বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, হ্যাকারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, শুক্রবার (২ জুলাই) বিকেল থেকে এই সাইবার হামলা শুরু হয়। কাসেয়া জানিয়েছে, এ হামলার কারণে তাদের কর্পোরেট সার্ভার, ডেস্কটপ কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আরও ক্ষতি ঠেকাতে নিজেদের কর্মীদের ভিএসএ সিস্টেম ব্যবহার করে সার্ভার বন্ধ করার পরামর্শ দিয়েছে তারা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ১০টিরও বেশি দেশের ১০ হাজারের মতো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে। হানট্রেস ল্যাবসের সিনিয়র সিকিউরিটি রিসার্চার জন হ্যামন্ড রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে বলেন, এই হামলার কারণে আমাদের কাজের পরিবেশ নষ্ট হয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা