শুক্রবার মস্কোয় বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ল্যাভরভ
আন্তর্জাতিক

আমেরিকাকে প্রতিটি ধারা বাস্তবায়ন করতে হবে: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকাকে এই সমঝোতায় দেয়া প্রতিটি প্রতিশ্রুতি নিঃশর্তভাবে এবং পুরোপুরি বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সময় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার মস্কো সফররত বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ আল জায়ানি’র সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ল্যাভরভ। তিনি বলেন, “ভিয়েনা সংলাপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অনেক বিষয়ে মতৈক্য হয়েছে, কিন্তু সব বিষয়ে নয়।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ব্যাপকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে।কাজেই তাকে নিঃশর্তভাবে ওই সমঝোতার ধারাগুলো পুরোপুরি মেনে এতে ফিরে আসতে হবে।

পরমাণু সমঝোতায় পরিবর্তন আনার পশ্চিমা প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে ল্যাভরভ বলেন, “আমাদের পশ্চিমা শরিকরা পরমাণু সমঝোতায় পরিবর্তন এনে ইরানের ওপর নতুন কিছু শর্ত চাপিয়ে দেয়ার প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে।” তিনি বলেন, ২০১৫ সালে যে সমঝোতা সই হয়েছিল এবং যেটি নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছিল সেই সমঝোতাকেই আবার সক্রিয় করা হবে সদিচ্ছার পরিচায়ক।

এর আগে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন নিয়ে এক বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি তাখতে রাভাঞ্চি বলেন, আমেরিকাকে এবার এই মর্মে শক্ত প্রতিশ্রতি দিতে হবে যে, দেশটির আর কখনো একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাবে না এবং তা দিলেই ভিয়েনা সংলাপের সফল সমাপ্তি হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা