আন্তর্জাতিক

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই পদত্যাগ করেছেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তীরাথ সিং রাওয়াত। শুক্রবার (২ জুলাই) রাতে পদত্যাগ পত্র জমা দেন তিনি। এতে অনেকটা অস্বস্তিতে পড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতাকে নৈতিকতার প্রশ্নে অস্বস্তিতে ফেলতেই বিজেপি নেতৃত্ব তীরাথকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবিধান অনুযায়ী, বিধানসভায় জয় না পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হলে ছয় মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে । কিন্তু চলমান ‘করোনা পরিস্থিতির কারণে’ ভারতে এই মুহূর্তে কোনো নির্বাচন বা উপনির্বাচন আয়োজনে দ্বিধায় রয়েছে দেশটির নির্বাচন কমিশন।

এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সুযোগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে তীরাথকে সরিয়ে পরোক্ষভাবে মমতার উদ্দেশ্যে বার্তা দিতে চাইছে বিজেপি।

তীরাথ বলেছেন, ‘করোনার কারণে এখন উপনির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক সংকট হতে পারে, সে কথা মাথায় রেখে নৈতিক কারণে পদত্যাগ করেছি।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা