আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রে টর্নেডোয় নিহত ৩, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক: চেক প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ায় কমপক্ষে তিন জন মারা গেছেন। কয়েক ডজন আহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা শুক্রবার (২৫ জুন) এ কথা জানায়। খবর এএফপি’র।

স্থানীয় জরুরি বিভাগের মুখপাত্র হেডভিকা ক্রোপাকোভা এএফপিকে বলেন, দুর্ভাগ্যক্রমে আমরা আহত তিনজনের প্রাণ রক্ষা করতে পারিনি।

তিনি বলেন, আহত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ক্রোপাকোভা আরও বলেন, এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। অস্ট্রিয়ান এবং স্লোভাক উদ্ধারকারীরা সহায়তায় নিয়োজিত রয়েছে।

টর্নেডো ও শিলাবৃষ্টির ফলে হডোনিনসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। হডোনিনে টর্নেডোর আঘাতে একটি অবসর হোম ও স্থানীয় চিড়িয়াখানা ধ্বংস হয়েছে।

চেক বার্তা সংস্থা সিটিকে হুরস্কির মেয়রের বরাত দিয়ে জানিয়েছে, তার গ্রামের অর্ধাংশ মাটিতে মিশে গেছে। প্রজাতন্ত্রের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় অত্যন্ত বিপজ্জনক হওয়ার কারণে প্রাগে অবতরণ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস ব্রাসেলসে থেকে যেতে বাধ্য হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা