আন্তর্জাতিক

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ১৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার (২৪ জুন) দেশটির রাজধানী নাইরোবির কাছে কাজিয়াদো কাউন্টিতে এই ঘটনা ঘটে। হতাহত সেনাদের সবাই সামরিক অনুশীলনে নিয়োজিত ছিলেন। সূত্র-রয়টার্স

তবে কেনিয়ার সামরিক ও গণমাধ্যমের সূত্র জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনাদের সংখ্যা কমপক্ষে ১০ জন। হেলিকপ্টারটিতে মোট ২৩ জন আরোহী ছিলেন। অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়।

কেনিয়ার সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির বিমান বাহিনীর এমআই ১৭১ ই মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজিয়াদো কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ সেনা নিহত ও অপর ১৩ জন গুরুতর আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল দেশটির গণমাধ্যম।

তবে কেনিয়ার পুলিশের বরাত দিয়ে পরে গণমাধ্যম আফ্রিকা নিউজ জানায়, দুর্ঘটনায় নিহত সেনার সংখ্যা ১৭ জন। অন্যদিকে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য নাইরোবির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

মরিস কিরাই এমেরিত নামে কাজিয়াদো কাউন্টির এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি অদ্ভূত শব্দ করছিল। তবে সেটা প্রোপেলারের শব্দ ছিল না, কিছুটা অ্যাম্বুলেন্সের মতো শব্দ। ১০ সেকেন্ড পর এটি মাটিতে অবতরণের চেষ্টা করলেও তা সফল হয়নি।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা