আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ-মিছিল করেছেন। বিক্ষোভে তারা দেশে সাংবিধানিক পরিবর্তনেরও দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন। বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাওদিন বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রাইয়ূথের কিছু সমর্থকও আজ বিক্ষোভ মিছিল করেন। ১৯৩২ সালে থাইল্যান্ডের সম্পূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

রাজতন্ত্র সম্পর্কে জাতুপাত বলেন, ৮৯ বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি যেখান থেকে কাঙ্খিত উন্নয়ন আসেনি।

করোনাভাইরাসের মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে যখন প্রধানমন্ত্রী প্রাইয়ূতের সরকার জনগণের পক্ষ থেকে মারাত্মক সমালোচনার মুখে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ধীরগতিতে চলছে তখন আজকের বিক্ষোভ মিছিল হলো। করোনার ভ্যাকসিন নীতি-নিয়েও সরকার সমালোচনার মুখে। থাইল্যান্ড যে কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করছে তা রাজা মহা ভাজিরালংকর্নের মালিকানাধীন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা