আন্তর্জাতিক

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো (৬১) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন অ্যাকুইনো। প্রায় পাঁচ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। কিছুদিন আগেই তার হার্টের অপারেশন হয়েছিল।

দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন এক বিবৃতিতে বলেন,‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আজ সকালেই সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনোর মৃত্যুর খবর পেয়েছি।’

বিবৃতিতে মারভিক আরও বলেন, ‘আমি তাকে একজন দয়ালু মানুষ হিসেবে চিনেছি। তিনি দেশের মানুষের সেবা করে গেছেন। আমি তাকে খুবই সম্মান এবং সততার সঙ্গে নিজের উপাধি বহন করতে দেখেছি।’

ফিলিপাইনের নয়ন বলে পরিচিত ছিলেন বেনিগনো অ্যাকুইনো। তাদের গণতন্ত্রের দুই আইকনের একমাত্র সন্তান ছিলেন তিনি। তার মা কোরাজোন আকুইনো ছিলেন দেশের সাবেক প্রেসিডেন্ট।

অ্যাকুইনোর বাবা বেনিগনো অ্যাকুইনো জুনিয়র ছিলেন দেশের সাবেক সিনেটর। ১৯৮৩ সালে নির্বাসন থেকে দেশে ফেরার সময় ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে আততায়ীর হাতে নিহত হন তিনি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা