আন্তর্জাতিক

কাশ্মিরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় আইজাজ আহমেদ দর (২০) নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতের গো-রক্ষাকরা। মঙ্গলবার (২২ জুন) ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে।

রাজৌরি পুলিশ স্টেশনের অফিসার জাহাঙ্গির আহমেদ বলেন, আইজাজ তার গরু নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছিল। ওইসময় এক দল দুষ্কৃতি তার উপর চড়াও হয়ে তাকে পিটিয়ে আহত করে।আশঙ্কাজনক অবস্থায় আইজাজকে জম্মুর একটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।

তিনি বলেন, এই ঘটনার পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোন রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খুঁজে বের করতে গণতল্লাশি শুরু হয়েছে। যে এফআইআর করা হয়েছে তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন)– ৩২৩ (ইচ্ছাকৃতভাবে অন্যকে আঘাত)– ৩৩৬ (অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বা জীবনকে বিপদে ফেলে দেয়া– ১৪৭ (দাঙ্গা বাধানো) ও ১৪৮ (ধারালো আগ্নেয়াস্ত্র নিয়ে দাঙ্গা বাধানো) ধারা দেয়া হয়েছে।

নিহত আইজাজের ভাই মুদাসসির নাজার জানান, সোমবার সন্ধ্যায় আইজাজ ও এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছিল অন্য একটি গ্রাম থেকে মিনি ট্রাকে করে মহিষ আনার জন্য। মহিষ নিয়ে ফেরার সময় গোরক্ষকরা তাদের উপর হামলা করে। ট্রাকের চালক কোনো রকমে পালিয়ে যেতে পারলেও আইজাজ পারেনি। হয় লোহার রড– নয়তো পাথর দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিল গোরক্ষকরা। সূত্র : পুবের কলম

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা