আন্তর্জাতিক

২৬ জুনের পর স্পেনে মাস্ক পরা লাগবে না

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে আগামী ২৬ জুন থেকে বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়ার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ। শুক্রবার (১৮ জুন) বার্সেলোনায় এক সফরে গিয়ে তিনি এ কথা জানান। খবর এএফপির।

তিনি বলেন, ‘বাইরে মাস্ক পরার এটাই শেষ সপ্তাহ কারণ আগামী ২৬ জুন থেকে বাইরে জনপরিসরে আমাদের আর মাস্ক পরতে হবে না। বৃহস্পতিবার মন্ত্রীসভার এক বৈঠকে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়ার বিষয়টি অনুমোদন করা হবে।’

স্যানচেজ বলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের রাস্তাঘাট এবং আমাদের চেহারা আগের অবস্থায় ফিরবে। সামাজিক দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। মাস্ক ছাড়াই রাস্তায় আমাদের জীবন উপভোগ করতে পারব।’

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত বছরের মে মাসে স্পেনে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। তবে কয়েক সপ্তাহের মধ্যেই বাইরে ছয় বা তার বেশি বয়সী সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়। এই নিয়ম যারা ভঙ্গ করেছে তাদেরকে জরিমানাও করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে সমুদ্র সৈকতেও মাস্ক পরার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে সমালোচনা শুরু হলে পরে আদেশ তুলে নেয়া হয়।

করোনাভাইরাসে স্পেনে ৮০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৩৭ লাখেরও বেশি মানুষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা