আন্তর্জাতিক

চীনে বিশালাকার গণ্ডারের জীবাশ্মের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : চীনে এযাবৎকালের সবচেয়ে বড় স্থলচর প্রাণীর জীবাশ্মের সন্ধান মিলেছে। শুক্রবার (১৮ জুন) বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশন্সে সম্প্রতি প্রকাশিত গবেষণা নিবন্ধের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্যারাসেরাথেরিয়াম লিনাক্সিয়েন্স’ নামের এই অতিকায় প্রাণীটি ছিল মাটি থেকে ২৩ ফুট উঁচু। যা একটি পূর্ণবয়স্ক জিরাফের উচ্চতার চাইতেও বেশি। এক একটি পূর্ণবয়স্ক ‘প্যারাসেরাথেরিয়াম লিনাক্সিয়েন্স’ এর ওজন ছিল ২১ টনের মতো। যা চারটি আফ্রিকান হাতির ওজনের সমান।

প্রাণীবিদ্যা বিষয়ক চীনা গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব ভারট্রেব্রাট প্যালেন্টোলজি অ্যান্ড প্যালেনথ্রোপলজির গবেষণক ড. ডেং তাও বিবিসিকে জানিয়েছেন, প্রাপ্ত জীবাশ্ম বিশ্লেষণ করে দেখা গেছে, প্রাগৈতিহাসিক এই প্রাণীটির সঙ্গে বাহ্যিকভাবে আধুনিক টাপিরের প্রচুর সাদৃশ্য ছিল।

দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলনিবাসী টাপিরের মতোই এর খুলির সম্মুখভাব সরু এবং নাক কিছুটা ঝুলে পড়া। তাছাড়া গণ্ডারের মতো এই প্রাণীটির নাকের ওপর কোনো শিংও ছিল না।

তিনি বলেন, ‘তবে বাহ্যিকভাবে তাপিরের সঙ্গে সাদৃশ্য থাকলেও এর চোয়ালের দাঁত ও ডিএনএর সঙ্গে আধুনিক গণ্ডারের সাদৃশ্য বেশি। আমাদের গবেষণা বলছে, আজ থেকে কয়েক লাখ বছর আগে পাকিস্তান ও মধ্য এশিয়ার বনাঞ্চলে যে অতিকায় গণ্ডার ঘুরে বেড়াত, এরা তাদেরই পূর্বপুরুষ ছিল।’

আজ থেকে ২ কোটি ৬০ লাখ ৫০ হাজার বছর আগে উত্তর-পশ্চিম চীন ও বর্তমান পাক-ভারত উপমহাদেশে ঘুরে বেড়ানো এই প্রাণীটির জীবাশ্মের কিছু অংশের সন্ধান ২০১৫ সালে প্রথম পাওয়া গিয়েছিল চীনের গানসু প্রদেশে। পরবর্তী বছরগুলোতে জীবাশ্মের আরও কিছু অংশের সন্ধান পাওয়া যায় ওই প্রদেশেরই ওয়াংজিয়াচুয়ান গ্রামে।

ডেং তাও বলেন, ‘এই প্রাণীটি বৃষ্টিবহুল এলাকায় থাকতে পছন্দ করত। সে সময়কার ভূ-প্রকৃতিও ভিন্ন ছিল। তিব্বতীয় প্লেটের গঠন বিন্যাসের কারণে সে সময় পাক-ভারত উপমহাদেশের সঙ্গে ভৌগলিকভাবে সম্পর্কযুক্ত ছিল চীনের উত্তর-পশ্চিম অঞ্চল। তৎকালীন এই বিশাল অঞ্চলে বিচরণ করত এই অতিকায় গণ্ডার।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা