আন্তর্জাতিক

জেরুজালেমকে ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ বলছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: পাসপোর্ট নবায়ন করার পর সম্পূর্ণ নতুন এক পরিস্থিতির মধ্যে পড়েছেন ব্রিটিশ-ইসরাইলি নাগরিক আয়েলেত বালাবান। পাসপোর্টে তার জন্মস্থান লেখা ছিল জেরুজালেম।

কিন্তু পাসপোর্ট নবায়নের পর সেখানে লেখা হয়েছে ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’। অর্থাৎ জেরুজালেমকেই ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ হিসেবে অভিহিত করা হয়েছে। অথচ ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসেছে ইসরাইল।

ইসরাইলি গণমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে বালাবান বলেন, প্রাথমিকভাবে এই পরিবর্তন আমাকে স্তম্ভিত করে দেয়। আমি ভেবেছিলাম হয়তো ভুল হয়েছে।

বালাবান আরও বলেন, দুই বছর আগে ইস্যু করা আমার ভাইয়ের পাসপোর্টে ঠিকই জন্মস্থানের জায়গায় জেরুজালেম উল্লেখ রয়েছে। বালাবান বলেন, আমি এ পাসপোর্ট নিয়ে কীভাবে চলব? এটি আমার ব্যক্তিগত পাসপোর্ট।

জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, জেরুজালেমের ওপর কোনো পক্ষের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে ব্রিটেন।

পূর্ব জেরুজালেমকে ইসরাইলের দখলকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করে ব্রিটিশ সরকার। এদিকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ইসরাইলের ব্রিটিশ দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: হারেৎজ

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা