ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জেরুজালেমে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে দুই বন্দুকধারী আকস্মিক হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও ডজন খানেক মানুষ গুলিবিদ্ধ হোন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির সময় বাড়ল

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সকালে জেরুজালেমে প্রবেশ পথের কাছে জিভাত শৌল জংশন বাসস্টপে কাছে ঐ বন্দুকধারীরা আকস্মিক হামলা চালায়।

মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আই-২৪ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই এক নারী (২৩) প্রাণ হারিয়েছেন। হাসপাতালে নেওয়ার পর ৭৩ বছর বয়সী এক পুরুষ ও ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

আরও পড়ুন: মুক্তি পেলেন আরও ৩০ ফিলিস্তিনি

ইসরায়েলি পুলিশ জানায়, হামলায় আহত আরও ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। কারা এ হামলা চালিয়েছে বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো জানা যায়নি।

সংবাদ মাধ্যমটি বলছে, অস্ত্রধারীরা পূর্ব জেরুজালেম থেকে এসেছিল বলে জানা যায়। বাসস্টপে দাঁড়িয়ে থাকা বেসামরিক মানুষদের লক্ষ্য করে একটি স্বয়ংক্রিয় অস্ত্র ও একটি হ্যান্ডগান ব্যবহার করে তারা এলোপাতাড়ি গুলি চালায়।

এ সময় আশেপাশের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক এক ব্যক্তির পাল্টা গুলিতে ঘটনাস্থালেই ১ বন্দুকধারী নিহত ও আরেক বন্দুকধারী গুরুতর আহত হয়।

পুলিশ জানিয়েছে, আরও হামলাকারী ছিল কি না, তা নিশ্চিত করতে তারা তল্লাশি চালাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা