সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির সময় বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে কাতার।

আরও পড়ুন : হেনরি কিসিঞ্জার আর নেই

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। কাতার জানায়, যুদ্ধবিরতি আরো একদিন বাড়ানো হয়েছে। তার আগে বুধ ও বৃহস্পতিবার হামাস ও ইসরায়েল দুপক্ষই কিছু বন্দিকে মুক্তি দিয়েছে।

ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেও বন্দিদের মুক্তি দেওয়া হবে। কাতার বলেছে, প্রতিদিন হামাস ১০ জন করে পণবন্দিকে ছাড়বে এবং ইসরায়েল ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। আর এই সময়ের মধ্যে কেউ কোনো সামরিক অভিযান চালাবে না। গাজায় ত্রাণ ঢুকতে দেওয়া হবে।

আরও পড়ুন : মিয়ানমারে সশস্ত্র হামলায় নিহত ৪০

কাতার জানায়, বুধবার হামাস যে ১০ জন ইসরায়েলিকে ছেড়েছে, তাদের মধ্যে তিনজন জার্মানির নাগরিকও রয়েছে। একজন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। একজন ইসরায়েলের পাশাপাশি ডাচ নাগরিক।

নেদারল্যান্ডসের বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, এই ইসরায়েলি-ডাচ নাগরিকের বয়স ১৮ বছর। ভয়ংকর অভিজ্ঞতার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। এটা খুবই আনন্দের ও স্বস্তির বিষয়। তিনি বলেছেন, বাকি পণবন্দিদের দ্রুত মুক্তি দেওয়াটাও জরুরি।

আরও পড়ুন : মুক্তি পেলেন আরও ৩০ ফিলিস্তিনি

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানায়, ১০ জন ইসরায়েলি ও চারজন থাইল্যান্ডের নাগরিক ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছেন। তাদের পরিবারকেও এই কথা জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা