সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রবিদক: মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি করছেন।

আরও পড়ুন: প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনা, নিহত ১১

বুধবার (২৯ নভেম্বর) স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পেনাং শহরে এই ঘটনা ঘটে।

পেনাংয়ের উপপুলিশ প্রধান মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ জানান, ভবন ধসে ৯ জন শ্রমিক আটকে পড়েছেন। এখন পর্যন্ত উদ্ধারকারীরা ৫ জনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে মোট ১৮ জন শ্রমিক কাজ করছিলেন।

তিনি আরও বলেন, নির্মাণাধীন ওই ভবনে কাজ করার জন্য ১৮ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। এ ঘটনার সময় তারা কেউ নামাজের জন্য বের হয়নি।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

ইউসুফ জান মোহাম্মদ জানান, এখন পর্যন্ত ভবন ধসের ঘটনায় নিহত ৩ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপর একজন হাসপাতালেই মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত ২ জনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আঘাতও বেশ গুরুতর।

তিনি সবশেষে বলেন, আমরা ধারণা করছি ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও ৪ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ করা হচ্ছে। ভবনটিতে কাজ করা সব শ্রমিকই বাংলাদেশি নাগরিক বলেও জানান পেনাংয়ের এই উপপুলিশ প্রধান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা