ছবি : দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

কোভিড ট্যাবলেট আবিষ্কারে অঢেল টাকা ঢালছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস কোভিড-১৯ এর চিকিৎসায় ট্যাবলেট আবিষ্কারের জন্য ৩০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন স্বাস্থ্যসেবা বিভাগ ‘হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট’ বৃহস্পতিবার (১৭ জুন) এ ঘোষণা দেয়।

জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি বলেন, মুখে সেবন করার ওষুধের গবেষণা ও পরীক্ষায় ‘ক্লিনিকাল ট্রায়াল’র জন্য এ অর্থ ব্যয় করা হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) পরিচালক ফাউচি বলেন, ভাইরাস প্রতিরোধী নতুন ওষুধ করোনার গুরুতর অসুস্থতা এবং মৃত্যু ঠেকাতে সক্ষম হবে। বিশেষ করে মুখে খাওয়ার ওষুধ, যা রোগের প্রাথমিক পর্যায়ে ঘরেই নেওয়া যাবে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে যা জীবন বাঁচানোর শক্তিশালী এক অস্ত্র হয়ে উঠবে।

তিনি জানান, বিদ্যাপীঠ এব্ং ওষুধ শিল্পের প্রধান বিজ্ঞানীসহ বিভিন্ন অঙ্গনের সমন্বয়ে ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’ থেকে এই অর্থের মাধ্যমে ‘অ্যান্টিভাইরাল প্রোগ্রাম ফর প্যানডেমিকস’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

এর মাধ্যমে চিকিৎসাখাতে উদ্ভাবনের উৎসাহ তৈরি হবে এবং কোভিড- ১৯ এর টিকা তৈরির মতোই ব্যতিক্রমী সফলতা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন সংক্রামক রোগ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান এ বিশেষজ্ঞ।

এই পরিকল্পনায় ৩০ কোটি ডলার গবেষণার কাজে এবং গবেষণাগারের জন্য রাখা হয়েছে। প্রায় ১০০ কোটি ডলার থাকবে ‘প্রিক্লিনিক্যাল’ এবং ‘ক্লিনিক্যাল’ পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহারের জন্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা