আন্তর্জাতিক

বাংলাদেশসহ ২৬ দেশকে নিষেধাজ্ঞা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণে বাংলাদেশসহ ২৬ দেশকে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। মূলত করোনা সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস।

রবিবার (১৩ জুন) পাকিস্তানের দ্য ডন পত্রিকায় খবরে বলা হয়, শনিবার (১১ জুন) ২৬ দেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ দিয়েছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।

তালিকার উল্লেক্ষিত দেশগুলোকে ‘এ’ ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস) মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনা মোকাবিলায় ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের করোনা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‘বি’ ক্যাটাগরির দেশগুলো থেকে কেউ পাকিস্তান ভ্রমণ করতে চাইলে তার ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হবে।

আর ‘সি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তান ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

‘সি’ ক্যাটাগরিতে রাখা দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা