আন্তর্জাতিক

মারা গেছেন বিশ্বর সবচেয়ে বড় পরিবারের প্রধান

বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান জিওনা চানা মারা গেছেন। তার ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান, ১৪ পুত্রবধূ, ৩৩ নাতি ও ১ পুতি। মোট ১৮১ সদস্যের পরিবার তার।

রোববার (১৩ জুন) তিনি প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল ৭৬। ভারতের মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটারে এ খবর শেয়ার করেছেন। তিনি লিখেছেন, এই পরিবারের বাসস্থল বাকতঙ্গ পর্যটনের আকর্ষণ পরিবারটির জন্য।

টুইটারের শোকবার্তায় মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, গভীর শোকের সঙ্গে মিজোরাম বিদায় জানাচ্ছে জিওনকে। মনে করা হয়, তার পরিবারই বিশ্বের সবচেয়ে বড় পরিবার। মিজোরাম ও তার গ্রাম বাকতঙ্গ পর্যটনের বিশাল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে তার এই পরিবারের জন্য। আপনার আত্মার শান্তি কামনা করি।

আইজলের ট্রিনিটি হাসপাতালে এদিন বিকেল ৩টায় প্রয়াত হয়েছেন জিওনা। তার ডায়েবিটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১৯৪৫ সালের ২১ জুলাই তার জন্ম। তার চেয়ে ৩ বছরের বড় তার প্রথম স্ত্রী। ১৭ বছর বয়সে তাদের প্রথম দেখা হয়েছিল বলে জানা যায়। তার চার তলা বাড়িতে আছে প্রায় ১০০ ঘর। এই বাড়িতে থাকেন সবাই।

১৮১ জনের এই পরিবারে নারীদের বেশিরভাগ সময়ই কাটে রান্নাঘরে। পরিবারের বেশিরভাগ অর্থ খাওয়ার পেছনে ব্যয় হয়। প্রতিদিন প্রায় ১০০ কেজি চাল ও ডালের রান্না হয়। একদিনে প্রায় ৪০ কেজি মুরগির মাংস খাওয়া হয়। আগে তারা সবাই নিরামিষ খাবার খেতেন। তবে তারা বাজার থেকে শাকসবজি কিনে এনে অর্থ ব্যয় করেন না। নিজেরাই বাড়ির বাগানেই পালংশাক, বাঁধাকপি, সরিষা, মরিচ ও ব্রোকলিসহ নানা সবজি চাষ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা