আন্তর্জাতিক

 হাতেগোনা কয়েকটি দেশ বিশ্বকে শাসন করতে পারে না: চীন

আন্তর্জাতিক ডেস্ক: অল্প কয়েকটি দেশ পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে, এমন ধারণা অনেক আগেই শেষ হয়ে গেছে। বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর জোট জি-৭ এর নেতাদের হুঁশিয়ার করে দিয়ে চীন বলেছে, হাতেগোনা কয়েকটি দেশ পুরো বিশ্বকে শাসন করতে পারে না।

রোববার (১৩ জুন) বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে পশ্চিমা দেশগুলোর পরিকল্পনার জবাবে একথা জানায় দেশটি।

চীনের লন্ডন দূতাবাসের এক মুখপাত্র জানান, ‘অল্প কয়েকটি দেশ স্বৈরতান্ত্রিকভাবে পুরো বিশ্বের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা সবসময় বিশ্বাস করি যে, দেশ ছোট হোক বা বড়, শক্তিশালী হোক বা দুর্বল হোক; সবাই সমান।

আর তাই বৈশ্বিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আলাপ-আলোচনার মাধ্যমেই সকল দেশের উচিত সিদ্ধান্ত নেওয়া।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধ শেষ হয় মূলত ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। এরপরই বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীনের পুনর্জাগরণ বর্তমান বিশ্বের ভূ-রাজনীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।

গত ৪০ বছরেরও বেশি সময়ে অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে দর্শনীয় উন্নতি করেছে চীন। আর তাই উন্নয়নশীল বিশ্বে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ব্রিটেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৈঠকে বসে জি-৭ জোটের রাষ্ট্র নেতারা।

জি-৭ বৈঠকের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার আলাপ-আলোচনার মুখ্য বিষয় ছিল চীন এবং বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার উপায়। হোয়াইট হাউজের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অবকাঠামো এবং অন্যান্য কারিগরি সাহায্য দিয়ে বিশ্বজুড়ে চীন যেভাবে তাদের প্রভাব বলয় বাড়াচ্ছে তার মোকাবিলায় বিকল্প অভিন্ন একটি কৌশল নিতে নতুন একটি পশ্চিমা জোট তৈরির প্রস্তাব দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গত তিন দশকে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় বিশ্বের শতাধিক দেশে অবকাঠামো উন্নয়নে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। যা নিয়ে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন।

ওয়াশিংটনের ভয়, গত কয়েকশো বছর ধরে উন্নয়নশীল বিশ্বে যুক্তরাষ্ট্রের যে প্রভাব-প্রতিপত্তি রয়েছে, চীনের এই কর্মকাণ্ডের ফলে তা হুমকিতে পড়ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার চীন ইস্যুতে হওয়া জি-৭ এর ওই বৈঠকে আলোচনায় নেতৃত্ব দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে সদস্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

চীন অবশ্য বরাবরই পশ্চিমা দেশগুলোর সাম্রাজ্যবাদী মনোভাবের কঠোর সমালোচনা করে আসছে।

সূত্র: রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা