আন্তর্জাতিক

সিরিয়ায় হামলায় শিশুসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : ‍সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত আফরিন শহরে গোলাবারুদের হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। শনিবার ওই হামলা চালানো হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই একটি হাসপাতালের। ওই হাসপাতালও হামলার শিকার হয়েছে।

সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আল সিফা হাসপাতালে হামলার ঘটনায় এক চিকিৎসক, তিন হাসপাতাল কর্মী, দুই নারী এবং দুই শিশু নিহত হয়েছে। হামলায় বিদ্রোহী গোষ্ঠীর এক কমান্ডারও নিহত হয়েছেন।

পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, হামলায় ২৩ জন আহত হয়েছে। সংস্থার পরিচালক রামি আবদেল রাহমান এএফপিকে জানিয়েছেন, শহরের হাসপাতালসহ বেশ কিছু স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে কামানের গোলা দিয়ে হামলা চালানো হয়েছে বলে পর্যবেক্ষণ সংস্থাটি উল্লেখ করেছে। তবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এক বিবৃতিতে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

ওই এলাকায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। আর এতে বহু বেসামরিক প্রাণ হারাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার বিরোধী অধ্যুষিত ইদলিবে হামলার ঘটনায় ১২ জন নিহত হয়।

সিরিয়ায় ২০১১ চাল থেকে চলা দীর্ঘদিনের সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে হামলার ঘটনায় বাস্তুহারা হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘট...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা