আন্তর্জাতিক

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৭১৯ চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ৭১৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ।

বিহারে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ১১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দিল্লিতে ১০৯ জন, উত্তর প্রদেশে ৭৯ জন, পশ্চিমবঙ্গে ৬৩ এবং রাজস্থানে ৪৩ জন চিকিৎসক মারা গেছেন।

এর আগেও একবার কোভিডের দ্বিতীয় ধাক্কার সময়ে দেশ জুড়ে চিকিৎসকদের মৃত্যুর পরিসংখ্যান সামনে এনেছিল আইএমএ। সে বার চিকিৎসকের মৃত্যুতে এগিয়ে ছিল দিল্লি। দ্বিতীয় স্থানে ছিল বিহার। কিন্তু এ বার রাজধানী অঞ্চল দিল্লির চেয়ে বিহারে মৃত্যু হয়েছে বেশি।

চলতি বছরের প্রথমদিকে ভারতে সংক্রমণ খানিকটা কমে এলেও গত মার্চ থেকে পুনরায় করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকে। যাকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। এপ্রিল নাগাদ সংক্রমণের লাগামহীন অবস্থায় পৌঁছালে দৈনিক ৪ লাখের বেশি রোগী শনাক্ত হয়।

এ নিয়ে দেশটিতে মারা গেলেন ৩ লাখ ৬৭ হাজারের বেশি। ভারতে ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে যারা মারা গেছেন, তার একটি বড় অংশ মহারাষ্ট্রের বাসিন্দা। এ রাজ্যে মারা গেছেন দুই হাজারের বেশি মানুষ।

কোভিড মোকাবিলায় সম্মুখসারিতে আছেন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যকর্মীরা। এসব পেশাজীবীর মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার হার বাড়ায় তাদের সুরক্ষার বিষয়টি সামনে এসেছে। কারণ তারা সুরক্ষিত না থাকলে পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা বাড়ে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা