আন্তর্জাতিক

৯২ দেশকে ৫০ কোটি টিকা দিবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৯২টি দেশকে ৫০ কোটি টিকা দিবে। স্থানীয় সময় বুধবার (৯ জুন) যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাইডেন প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুন) থেকে যুক্তরাজ্যে শুরু হতে যাওয়া ‘জি-৭’ এর সম্মেলনে ৫০ কোটি টিকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বাইডেন। এই বিষয়টি নিয়ে মূলত ইউরোপের বড় বড় নেতাদের চাপের মুখে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

যে ৫০০ মিলিয়ন ডোজ টিকা বিশ্বের দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৯২ দেশকে দেওয়া হবে সেটার মূল্য পরিশোধ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ফাইজার/বায়োএনটেকের কাছ থেকে চলতি বছরেই ২০০ মিলিয়ন ডোজ কিনবে এবং বিভিন্ন দেশের মধ্যে সেগুলো বন্টন করবে। আর ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ফাইজারের কাছ থেকে আরও ৩০০ মিলিয়ন ডোজ টিকা কিনবে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত দেশগুলোর মধ্যে বন্টন করবে। এই দেশগুলোর অধিকাংশই হবে আফ্রিকান ইউনিয়নভুক্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে আরও ১১ বিলিয়ন টিকা প্রয়োজন। অবশ্য গেল সপ্তাহে বাইডেন প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ৮০ মিলিয়ন ডোজ তথা ৮ কোটি টিকা ভাগাভাগি করার প্রতিশ্রুতি দিয়েছে।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই দেশটির ৭০ শতাংশ বয়স্ক মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্র ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩০ কোটি ৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশটির ১৭ কোটি ১ লাখ মানুষ কমপক্ষে একটি ডোজ টিকা পেয়েছেন। ১৪ কোটি মানুষ দুটি ডোজই পেয়েছেন। অর্থাৎ দেশটির ৪২ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা