আন্তর্জাতিক

একসঙ্গে ১০ সন্তান প্রসব

সান নিউজ ডেস্ক: ডাক্তারি পরীক্ষায় দক্ষিণ আফ্রিকার নারী গোসিয়ামি থামারা সিথোলের গর্ভে দেখা যায় ৮ সন্তান। জন্ম নিলো দুই সন্তান বেশি। ৩৭ বছরের এই নারী একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে গড়তে চলেছেন বিশ্ব রেকর্ড। দক্ষিণ আফ্রিকার পত্রিকা প্রিটোরিয়া নিউজের খবর।

সিথোলের স্বামী বলেন, আমরা ডাক্তারি পরীক্ষা করিয়েছি। তাতে গর্ভে ৮ সন্তান দেখা যায়। কিন্তু জন্মের সময় পেলাম ১০। আমরা এতে খুবই খুশি।

খুবই খুশি এবং আবেগাপ্লুত সিথোলের স্বামী জানান, জন্ম নেওয়া সন্তানদের মধ্যে ৩ মেয়ে ও ৭ ছেলে ও ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসি’কে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে বলা হয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রে ২০০৯ সালে ৮ সন্তান জন্ম দেওয়া এক নারী এখন পর্যন্ত সবচেয়ে বেশি শিশু জন্মের গিনেস বিশ্ব রেকর্ডের তালিকায় রয়েছেন।

গত মাসে মালির ২৫ বছর বয়সী হালিমা চিসে নামে এক নারী মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন।

বিবিসি আফ্রিকার স্বাস্থ্য বিষয়ক এক রিপোর্টার বলেন, একসঙ্গে বেশি সন্তান গর্ভে থাকলে শিশু শেষ পর্যন্ত অপরিণত হতে দেখা যায়। তিনের বেশি শিশু প্রসবের ঘটনা বিরল এবং চিকিৎসার প্রয়োজন হয়। সিথোলের ক্ষেত্রে গর্ভধারণের বিষয়টি স্বাভাবিক ছিল। তিনি সন্তানধারণের জন্য কোন চিকিৎসাও নেননি। এই নারী এর আগে যমজ সন্তানের জন্ম দেন। তাদের বয়স ৫ বছর। গত সোমবার সন্ধ্যায় ১০ সন্তান জন্ম দেওয়ার পরও তিনি সুস্থ আছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃ...

বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ

জরুরি তেলের মজুত কমে আসছে, অন্যদিকে বিভিন্ন দেশের...

দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা